অসুস্থ মেয়েকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলায় অসুস্থ মেয়েকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু । মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে বাসের চাপায় মায়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার গোপীনাথপুর এলাকায় মেয়ের শশুরবাড়ি যশোর থেকে ফেরার পথে মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

অসুস্থ মেয়েকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

 

অসুস্থ মেয়েকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

মারা যাওয়া ওই মায়ের নাম রাশিদা খাতুন (৫০)। তিনি ঘটনাস্থলে মারা যান। রাশিদা খাতুন সাতক্ষীরা শহরের পাশে তালতলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

দুর্ঘটনা প্রসঙ্গে রাশিদা খাতুনের স্বামী হাবিবুর রহমান বলেন, গতকাল শনিবার তাঁরা স্বামী-স্ত্রী মিলে তাদের অসুস্থ মেয়েকে দেখতে  গিয়েছিলেন যশোরের বাগাআঁচড়ায়। আজ সকাল সাতটার দিকে তাঁরা মেয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হন।

 

অসুস্থ মেয়েকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

 

সকাল আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ভ্যান তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা তাঁর স্ত্রী ছিটকে সড়কে পড়ে যান। এ সময় সাতক্ষীরা থেকে আসা যশোরগামী যাত্রীবাহী একটি বাস রাশিদাকে চাপা দেন এবং তিনি ঘটনাস্থলে মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলেন। পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Comment