Site icon সাতক্ষীরা জিলাইভ | truth alone triumphs

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত

জেলার পাটকেলঘাটায় আজ ধানবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ধান ও কৃষি শ্রমিকদের নিয়ে ট্রাকটি পাটকেলঘাটা থানার কুমিরা বাজার মোড়ের সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

 

 

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত

নিহতদের একজন শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন (৩৫)। অপর নিহত ব্যক্তি আবুল হোসেন (৩৮) একই এলাকার ওমর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ফেরার পথে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধানসহ সাতক্ষীরার কুমিরা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন মারা যান। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টায় আবুল হোসেন নামে আরও একজন মারা যান। ট্রাকটিতে সবাই ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন।

 

 

খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহতদের একজন মামুন বলেন, ‘আমরা কাজ করে বাড়ি ফেরার পথে কুমিরা নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ি। সবাই দিনমজুরের কাজ করতাম।’

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ফেরার পথে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধানসহ সাতক্ষীরার কুমিরা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সুমন হোসেন ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবুল হোসেন মারা যান। হতাহতরা সবাই ধানের বস্তার  ওপর কোমরে নেট দিয়ে বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন।

Exit mobile version