Site icon সাতক্ষীরা জিলাইভ | truth alone triumphs

সাতক্ষীরায় বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর উদ্বোধন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর উদ্বোধন,জেলায়   বুধবার ‘বঙ্গবন্ধু -কৃষি জাদুঘর ও কৃষকের বাতি- ঘর’-এর উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ- অধিদপ্তর খামারবাড়ির হলরুমে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ‘বঙ্গবন্ধু- কৃষি জাদুঘর ও কৃষকের বাতি -ঘর’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।কৃষি সম্প্রসারণ- অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

 

 

সাতক্ষীরায় বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর উদ্বোধন

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্রি গবেষণা কেন্দ্রের  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাহমিদ আনসারী, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, আওয়ামী লীগ নেতা মো. নূর মনোয়ার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, আশাশুনি উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিবুল হাসান, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শহিদ মোহাম্মদ

তিতুমীর, খামার বাড়ি সাতক্ষীরার কৃষি প্রকৌশলী মো. হারুন-অর রশিদ, মীর হাবিবুর রহমান বিটু প্রমুখ।আলোচনা সভা শুরুর পূর্বে ফিতা কেটে ‘বঙ্গবন্ধু- কৃষি জাদুঘর ও কৃষকের বাতিঘর’ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় কৃষি সম্প্রসারণ- অধিদপ্তর খামারবাড়ির কর্মকর্তা ও কৃষি অফিসাররা উপস্থিত ছিলেন।

 

Exit mobile version