সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত,সাতক্ষীরায় বাসের- চাকায় পিষ্ট হয়ে পথচারী এক গৃহবধূ- নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গির মোড়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম তাসলিমা খাতুন(৫২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা- ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ তাসলিমা খাতুন সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গির মোড়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে
নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাসসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

১ thought on “সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত”