Site icon সাতক্ষীরা জিলাইভ | truth alone triumphs

সাতক্ষীরায় ভারতীয় এয়ারগ্যানসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরায় ভারতীয় এয়ারগ্যানসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ১১টি ভারতীয় এয়ারগ্যানসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২৩ মে) গভীর রাতে দেবহাটার সখীপুর মোড়ে বাস কাউন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

সাতক্ষীরায় ভারতীয় এয়ারগ্যানসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত চোরাচালানীর নাম মোঃ ইমাদুল ইসলাম(৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের নূর ইসলামের ছেলে।

 

 

বুধবার (২৪ মে) দুপুর ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার।

এপ্রসঙ্গে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, ভারত থেকে পাচার হয়ে বেশ কিছু এয়ারগ্যান বাংলাদেশে এসেছে বলে সংবাদ পান। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গরবার গভীর রাতে দেবহাটার সখীপুর পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১১টি এয়ারগানসহ চোরাচালানী ইমাদুল ইসলামকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।

Exit mobile version