Site icon সাতক্ষীরা জিলাইভ | truth alone triumphs

সাতক্ষীরার তালায় পানচাষে আগ্রহী হচ্ছে কৃষক

সাতক্ষীরার তালায় পানচাষে আগ্রহী হচ্ছে কৃষক,পান চাষে ব্যাপক মুনাফা পেয়েছেন সাতক্ষীরার তালা এলাকার কৃষকরা। এ জন্য এবার লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি জমিতে পান চাষ করেছেন চাষিরা।এক সময় শুধু বারুই সম্প্রদায়ের মানুষরা পান চাষ ও এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে অনেক কৃষকরা পান চাষের প্রতি ঝুঁকছেন।সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা, শাকদাহ, রাঢ়ীপাড়া, খলিষখালী, মাগুরা, বড়বিলা ও কুমিরার বারুইপাড়া এলাকার চাষিরার এখন নতুন বরজ করতে ব্যস্ত সময় পার করছেন। আবার কেউ কেউ পুরনো বরজ সংস্কার কাজে ব্যস্ত। বাঁশ ও বাঁশের শলা এবং জিআই তার দিয়ে মাচা তৈরি করে খড়-কুটা দিয়ে ছাউনি করে সুপারি গাছের পাতা ও কলা পাতা দিয়ে ঘিরে তৈরি করা হচ্ছে পানের বরজ।

 

 

সাতক্ষীরার তালায় পানচাষে আগ্রহী হচ্ছে কৃষক

পানচাষি কুমিরা গ্রামের গোপাল চন্দ্র  জানান, ভেতরে মাটি কেটে লম্বা খ- লাইন তৈরি করে রোপণ করা হচ্ছে পানের লতি। লতি থেকে হয় পান গাছ। পান বরজ সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হয়। আর বরজে যেন কোনো রকম পানি বাঁধতে না পারে সে জন্য নালা কেটে পানি সরানোর ব্যবস্থা করা হয়। আর অতি রোদ বৃষ্টি ও শীত যেন পানের ক্ষতি করতে না পারে সে জন্য মাচা তৈরি করে খড়-কুটা বা নারিকেলের পাতা দিয়ে ছাউনি দেয়া হচ্ছে।

পাটকেলঘাটা এলাকার এক পান বিক্রেতা তবিবর রহমান  বলেন, খিলি পানের পৌন ৮০টা  (১৫০টা) বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এ সময় অন্যান্য বছর পানের দাম থাকে ৫০-৬০ টাকা।  এ বছর পানচাষিরা ব্যাপক লাভবান হয়েছে। একর প্রতি পান চাষে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। আর তা বিক্রি হয়েছে প্রায় ৭ লাখ টাকা।পাটকেলঘাটার কুমিরা রাঢ়ীপাড়ার পানচাষি বাবলু বিট জানান, প্রতি বিঘা পানের বরজ করতে ৮০ থেকে ১লাখ টাকা খরচ হচ্ছে।

সব কৃষক পানের বরজ করতে পারে না। বরজে ব্যাপক পরিশ্রম ও প্রচুর সময় দিতে হয়।তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, গত বছর কৃষক পানের মূল্য বেশি পাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও দ্বিগুণ জমিতে পান চাষ হচ্ছে। তালার পান এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা খুলনাসহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। পানের মূল্য বেশি হওয়ায় তালায় পানচাষে আগ্রহী হচ্ছে কৃষকরা।

 

Exit mobile version