আমাদের আজকের আলোচনার বিষয় সাতক্ষীরা জেলার শিক্ষা প্রতিষ্ঠান, সাতক্ষীরা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।
সাতক্ষীরা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা-জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে। উচ্চতার দিক বিবেচনা করলে এ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ১৬ ফুট উচুঁতে। জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর-দক্ষিণে দীর্ঘ। তবে এ বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই। এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বনাঞ্চল। সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি তার পরিমাণ ১৪৪৫.১৮ বর্গ কিলোমিটার।

সাতক্ষীরা জেলার শিক্ষা প্রতিষ্ঠান:-
যশোর শিক্ষাবোর্ডের নিয়ন্ত্রণে সাতক্ষীরা এর শিক্ষা কার্যক্রম চলছে, সাতক্ষীরায় ১টি মেডিকেল কলেজ, ২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ৪৪ টি কলেজ, ১৩৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৩৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩৯০টি প্রাথমিক বিদ্যালয় ও ৮৫টি মাদ্রাসা রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়
- উচ্ছেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ উপজেলা
- ৭২ নং তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলা, বিনেরপোতা, সাতক্ষীরা
বিদ্যালয়
- সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
- সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- কলারোয়া সরকারি জি.কে. এম. কে পাইলট উচ্চ বিদ্যালয়
- কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়
- সখিপুর মাধ্যমিক বিদ্যালয়
- রতনপুর তারকার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়-১৯৪০ (রতনপুর টি.এন বিদ্যাপীঠ-১৯৪০)
- তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, তালতলা, বিনেরপোতা, সাতক্ষীরা।
- সুন্দরবন টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়
কলেজ
- কলারোয়া সরকারি কলেজ
- সাতক্ষীরা সরকারি কলেজ
- সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ
- কালিগঞ্জ সরকারী কলেজ
- ডিআরএ ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালিগঞ্জ উপজেলা
- শ্যামনগর সরকারি মহসিন কলেজ
- আশাশুনি সরকারি কলেজ
- খান বাহাদুর আহসানউল্লা সরকারি কলেজ
- তালা সরকারি কলেজ
- শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ
- এপিএস ডিগ্রী কলেজ
- জাতপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, তালা, সাতক্ষীরা


১ thought on “সাতক্ষীরা জেলার শিক্ষা প্রতিষ্ঠান”