Site icon সাতক্ষীরা জিলাইভ | truth alone triumphs

সাতক্ষীরায় অপরিপক্ব সাত হাজার কেজি আম জব্দ

সাতক্ষীরায় অপরিপক্ব সাত হাজার কেজি আম জব্দ,সাতক্ষীরার দেবহাটা উপজেলায় রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো সাত হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করে নষ্ট করা হয়েছে। সোমবার বেলা দুইটার দিকে দেবহাটা ফুটবল মাঠে প্রশাসনের উপস্থিতিতে এসব আম নষ্ট করা হয়েছে।এর আগে রোববার রাতে ১১টার দিকে উপজেলার সখীপুর মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথভাবে অভিযান পরিচালনা আমগুলো জব্দ করেছিলেন। এ নিয়ে গত ১৫ দিনে উপজেলায় রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ৩৫ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করে নষ্ট করা হলো।

 

 

সাতক্ষীরায় অপরিপক্ব সাত হাজার কেজি আম জব্দ

উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, ইউএনও ও তাঁর নেতৃত্বে উপজেলার সখীপুর মোড়ে রোববার রাতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি ট্রাক ভর্তি ৩২৪টি প্লাস্টিকের ক্যারেটে সাত হাজার কেজি আম জব্দ করেন তাঁরা। এসব আম রাতে স্থানীয় থানা চত্বরে রাখা হয়। সোমবার বেলা দুইটার দিকে দেবহাটা ফুটবল মাঠে গাড়ির চাকায় পিষে তা নষ্ট করা হয়। পরে খবর আসে, আরও ৫০ ক্যারেটে এক হাজার কেজি

অপরিপক্ব আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে উপজেলার সুশীলগাতি গ্রামের রুহুল আমিনের বাড়িতে মজুত করে রাখা হয়েছে। বেলা তিনটার দিকে এসব আম জব্দ করে উপজেলা কৃষি অফিসে নিয়ে আসা হয়েছে। আমগুলো নষ্ট করা হবে।উপজেলা কৃষি কার্যালয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার আমের সুখ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও আছে। সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি হয়। আমের মান ঠিক রাখতে জেলা কৃষি সম্প্রসারণ

বিভাগ, জেলা প্রশাসন ও আমচাষিদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী ১২ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলামখাস, বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম, ২৫ মে থেকে হিমসাগর, ক্ষীরশাপাতি, ১ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপলি আম পাড়ার দিন ঠিক করা হয়েছে। এর আগে কেউ আম পাড়লে ও কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে বাজারজাত করার ব্যবস্থা করলে তাঁদের

বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আমচাষি ও আম ব্যবসায়ীদের আগেই জানানো হয়। তবে কারও গাছে যদি আম আগে পরিপক্ব হয়, সে ক্ষেত্রে ইউএনও ও কৃষি কর্মকর্তার সম্মতি নিয়ে গাছ থেকে আম পেড়ে বাজারজাত করতে পারবেন বলে উল্লেখ করা হয়। গত ১৬ এপ্রিল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নিরাপদ আম বাজারজাতকরণবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নিয়ে আমচাষি ও ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছিল।

 

Exit mobile version