সাতক্ষীরায় ঝড়ে আটতলা ভবনের গ্লাস ভেঙে তিনজন আহত

সাতক্ষীরা জেলাজুড়ে আঘাত হেনেছে প্রচন্ড কালবৈশাখী ঝড়। সেইসঙ্গে হয়েছে মাঝারি ধরণের বৃষ্টিও। এই আকস্মিক ঝড়ের ঝাপটায় আটতলা ভবনের গ্লাস ভেঙে নিচে পড়ে তিনজন আহত হয়েছেন।

 

সাতক্ষীরায় ঝড়ে আটতলা ভবনের গ্লাস ভেঙে তিনজন আহত

 

সাতক্ষীরায় ঝড়ে আটতলা ভবনের গ্লাস ভেঙে তিনজন আহত

এদিকে আকস্মিক ঝড়ের ঝাপটায় আটতলা ভবনের শো গ্লাস ভেঙে পড়ে নিচে থাকা তিন ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন। সোমবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতক্ষীরা শহরের শহিদ নাজমুল সরণির আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবন থেকে গ্লাস ভেঙে পড়ার এই ঘটনা ঘটে।

 

সাতক্ষীরায় ঝড়ে আটতলা ভবনের গ্লাস ভেঙে তিনজন আহত

 

 

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বলেন, মাগরিবের নামাজ চলা অবস্থায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় দমকা হাওয়ায় আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবনের গ্লাস ভেঙে পড়ে। এতে অনেকেই আহত হন। এর মধ্যে তিনজনকে হাসপাতালে এনেছি। আহতদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। তার মাথায় কাঁচ পড়ে গভীর ক্ষত হয়েছে। অন্যদের অবস্থাও ভালো না।

Leave a Comment